News71.com
 Bangladesh
 10 Oct 20, 10:44 PM
 326           
 0
 10 Oct 20, 10:44 PM

মির্জা ফখরুলের বাসার সামনে বিক্ষোভ।।

মির্জা ফখরুলের বাসার সামনে বিক্ষোভ।।

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন বঞ্চিত কফিলউদ্দিনের সমর্থকরা বলে জানা গেছে। শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে শতাধিক কর্মী-সমর্থক এ বিক্ষোভ করেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরকে দল মনোনয়ন দেয়ায় এর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঘণ্টা-খানেকের বিক্ষোভে এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়ে বিএনপি কফিল উদ্দিনকে বঞ্চিত করেছে বলেও ক্ষোভ জানায়। ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। এদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলের পক্ষে জাহাঙ্গীরের প্রার্থিতা ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন