News71.com
 Bangladesh
 10 Oct 20, 10:35 PM
 168           
 0
 10 Oct 20, 10:35 PM

বরগুনায় ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেফতার।।

বরগুনায় ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃ বরগুনার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে বারবার ইভটিজিংয়ের শিকার হয়ে এক স্কুলছাত্রী বৃহস্পতিবার আত্মহত্যা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে একই ইউনিয়নের রাকিক (১৮) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে। স্থানীয়রা জানান, গত এক বছর ধরে বখাটেরা ওই স্কুলছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করত। বিষয়টি নিয়ে থানায় মামলাও হয়েছে। তারপরও বখাটেদের ইভটিজিং থামেনি। এক প্রকার বাধ্য হয়েই ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানায় নিহতের স্বজনরা।

 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় পাশের গ্রামের এক শিক্ষার্থীকে গতকাল শুক্রবার রাতে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন