
এবার লালমনিরহাটে কিশোরীকে গণধর্ষণ।।
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রকি নামের এক অটোচালককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।লালমনিরহাটের কালীগঞ্জ থানায় এজাহার সূত্রে জানা যায়, রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকার ওই কিশোরী লালমনিরহাটের পাটগ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে সন্ধ্যার ট্রেনে গত ৬ সেপ্টেম্বর নিজেদের বাড়ি রওনা হয়। ওই ট্রেনটি রাত ৮টায় কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশন পৌঁছার পর বিলম্ব করতে থাকে। এসময় ওই কিশোরী হালকা নাস্তা খাবার জন্য প্লাটফর্মের একটি রেস্টুরেন্টে যান। নাস্তা সেরে ফিরতে সামান্য বিলম্ব হওয়ায় ট্রেনটি সে মিস করে।ওই প্লাটফর্মে যাত্রীর জন্য অপেক্ষায় থাকা রকি (২০) নামের একজন অটোরিকশা চালক তাকে বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নেয়। রকি তার রিকশা ওই কিশোরীকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে রাত আনুমানিক ১টায় নিয়ে যায় স্থানীয় কাকিনা সিনেমা হল এলাকায়।সেখানে একটি রুমে নিয়ে আরো ৩ জনসহ পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। শুধু তাই নয়, তারা ওই এলাকার একটি বাড়িতে তাকে আটকে রাখে সুকৌশলে। বিষয়টি স্থানীয় কতিপয় ব্যক্তি বুঝতে পেরে সালিশের ব্যবস্থা করে। সেখানে জরিমানাও করা হয় ধর্ষকদের।