
নিউজ ডেস্কঃ রাজশাহী থেকে যশোরে আসা তরুণীকে (২৫) বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে মামলা হয়েছে। মামলার পর পুলিশ ৭ জনকে গ্রেফতার।ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ৭ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, মামলায় আসামিরা হচ্ছে যশোর সদরের রামনগর ধোপাপাড়া এলাকার বাসশ্রমিক মনিরুল ইসলাম, শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার শাহিন হোসেন জনি, সিটি কলেজপাড়ার কৃষ্ণ বিশ্বাস, সুভাষ সিংহ, বারান্দী কাঁঠালতলা বৌবাজার এলাকার রাকিবুল ইসলাম রকিব, বারান্দীপাড়ার কাজী মুকুল এবং বেজপাড়া কবরস্থান রোড এলাকার মঈনুল ইসলাম।কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ওই নারী রাজশাহীর লক্ষীপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আয়ার কাজ করেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। যশোর থেকে এমকে পরিবহনের দুইটি বাস সরাসরি রাজশাহী যায়। ওই নারী প্রত্যেকবার এমকে পরিবহনের বাসে করে রাজশাহী থেকে যশোরে যাওয়া আসা করতেন। যাতায়াতের পথে বাসের হেলপার মনিরের সাথে তার পরিচয় হয়। মাঝেমধ্যে মনিরের সাথে মোবাইলফোনে তার কথাবার্তা হতো।