News71.com
 Bangladesh
 10 Oct 20, 09:24 AM
 242           
 0
 10 Oct 20, 09:24 AM

ঢাকায় আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।।

ঢাকায় আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।।

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান এক রাষ্ট্রীয় সফরে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশে আসবেন। ১৪-১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃ-নিশ্চিত করবেন। বাংলাদেশের সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।ঢাকা সফরের আগে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়া দিল্লিতে পৌঁছাবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন