News71.com
 Bangladesh
 10 Oct 20, 09:22 AM
 207           
 0
 10 Oct 20, 09:22 AM

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার।।

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মো. ইসমাইল (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন  জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাতে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ইসমাইল চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ঢাকায় এনে তা সরবরাহ করছিল। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন