News71.com
 Bangladesh
 09 Oct 20, 08:39 PM
 214           
 0
 09 Oct 20, 08:39 PM

মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।।

মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী নেওয়াজ খানের মৃত্যুতে শুক্রবার (৯ অক্টোবর) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী নেওয়াজ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।এদিকে, নেওয়াজ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন