News71.com
 Bangladesh
 09 Oct 20, 08:31 PM
 196           
 0
 09 Oct 20, 08:31 PM

দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।।আবহাওয়া অফিস

দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।।আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ দেশের আবারও ঝড়বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।পূর্বাভাসে বলা হয়েছে: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন