News71.com
 Bangladesh
 09 Oct 20, 01:08 PM
 243           
 0
 09 Oct 20, 01:08 PM

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি।।সন্দ্বীপে গ্রেফতার ৩ যুবক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি।।সন্দ্বীপে গ্রেফতার ৩ যুবক

 

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় সন্দ্বীপে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার তিন যুবক হলো- শাফায়েত হোসেন আয়ান ( ১৯), মুসলিম হোসেন শরীফ (২৪) ও মিজানুর রহমান রবিন (২৫)। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ খান বলেন, ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন দুই ব্যক্তি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন