News71.com
 Bangladesh
 09 Oct 20, 12:38 PM
 170           
 0
 09 Oct 20, 12:38 PM

সীমান্ত হত্যার সমাধান সহজ নয়।।নতুন ভারতীয় হাইকমিশনার

সীমান্ত হত্যার সমাধান সহজ নয়।।নতুন ভারতীয় হাইকমিশনার

 

নিউজ ডেস্কঃ সীমান্ত হত্যা বিষয়টির সমাধান সহজ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম ডোরাস্বামী। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে রাজধানীর ইন্ডিয়া হাউজে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করতে কাজ করবেন তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সম্মানের ভিত্তিতে, দুদেশের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্য বাড়াতে তৎপর থাকবো আমরা। করোনা ভ্যাকসিন পাওয়ার সাথে সাথেই বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করবে ভারত। সীমান্ত হত্যার বিষয়টির সমাধান খুব বেশি সহজ নয়, কিন্তু এটি গুরুত্বপূর্ণ। দুই দেশই একত্রে কাজ করছে এ সমস্যা সমাধানের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন