News71.com
 Bangladesh
 09 Oct 20, 12:37 PM
 176           
 0
 09 Oct 20, 12:37 PM

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।।

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর জেলেপাড়া গ্রামের সুবলপাড় ছড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই সাথে নকুল চন্দ্র বিশ্বাস ও সুমন চন্দ্র বিশ্বাস নামের সমবয়সী দুই শিশু'র মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে ডুবে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।এলাকাবাসী এবং কচাকাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর জেলেপাড়ার অধিবাসী নায়চন্দ্র বিশ্বাসের ছেলে নকুল চন্দ্র বিশ্বাস (৬) এবং প্রতিবেশী পচারু চন্দ্র বিশ্বাসের ছেলে সুমন চন্দ্র বিশ্বাস (৬) একই সাথে সকাল ১১টার দিকে বাড়ির লাগোয়া সুবলপাড় ছড়ায় গোসল করতে যায়। গোসল করার সময় তারা গভীর পানিতে পড়ে ডুবে যায়। এরপর ছড়ার পানিতে নেমে খোঁজার এক পর্যায় তাদের মরদেহ উদ্ধার করে তারা। এই মর্মান্তিক ঘটনায় শিশু দু'টির পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।এ প্রসঙ্গে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম জানান, থানার এসআই মিজান ঘটনাস্থলে গিয়ে মৃত দুই শিশুর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এরপর আবেদনের প্রেক্ষিতে বিকেলের দিকে অভিভাবকদের কাছে মৃত দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন