
নিউজ ডেস্কঃ মাগুরার মহম্মদপুরে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পলাশবাড়িয়ার যশোবন্তপুর গ্রাম থেকে জহিরুল ইসলামকে (২৩) আটক করা হয়। আটক ব্যক্তি ওই গ্রামের মো. বোরাক সরদারের ছেলে। বৃস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাত পৌনে এগারোটার দিকে উপজেলার এসআই রাকিব জানান, জহিরুল দীর্ঘদিন ধরে বাড়ির পাশের বাগানে গাঁজা গাছের আবাদ করছিল। গাছ থেকে উৎপাদিত গাঁজা মাদকাসক্তদের কাছে বিক্রি করত। পুলিশ খবর পেয়ে ছয় ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ সহ জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।