News71.com
 Bangladesh
 08 Oct 20, 07:00 PM
 241           
 0
 08 Oct 20, 07:00 PM

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর।।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় কুতুবুদ্দিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুতুবুদ্দিন চাঁপাইনবাবগঞ্জের অনুপনগর গ্রামের সুকুদ্দিনের ছেলে।রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার স্লুইসগেট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী কুতুবুদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ঘাতক ট্রাকটি শনাক্তের জন্য চেষ্টা চলছে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি খাইরুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন