
নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় এক অসহায় কিশোরীকে বিয়ে দেওয়ার নামে বাড়িতে ডেকে এনে শ্লীলতাহানির অভিযোগে এক নারীসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই কিশোরীকে শ্লীলতাহানি করা মো. মোরশেদুল আলম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে। বুধবার (০৭ অক্টোবর) গ্রেফতার মো. মোরশেদুল আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মো. মোরশেদুল আলম চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার জাহিদুল আলমের ছেলে।সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, সলিমপুর এলাকায় এক অসহায় কিশোরীকে বিয়ে দেওয়ার নামে বাড়িতে ডেকে এনে শ্লীলতাহানির অভিযোগে এক নারীসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই কিশোরীকে শ্লীলতাহানি করা মো. মোরশেদুল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।