News71.com
 Bangladesh
 08 Oct 20, 06:27 PM
 166           
 0
 08 Oct 20, 06:27 PM

ফেসবুক পাসওয়ার্ড নিয়ে সতর্ক করলেন প্রযুক্তি প্রতিমন্ত্রী।।

ফেসবুক পাসওয়ার্ড নিয়ে সতর্ক করলেন প্রযুক্তি প্রতিমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষার্থীদের ইন্টারনেট ও ফেসবুকের পাসওয়ার্ড প্রদান ও সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তা না হলে চরম অসুবিধার মধ্যে পড়তে হবে। তিনি পরিচয় যাচাই না করে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে “ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা” শীর্ষক ওয়েবিনারে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।পলক বলেন বর্তমানে দেশে যত সাইবার ক্রাইম হয় তার মধ্যে প্রায় ৭০ শতাংশ কিশোরী শিকার হচ্ছে। সাইবার অপরাধে শিকার হওয়া কিশোরীদের মানসিকভাবে ভেঙে না পড়ার পরামর্শ দিয়ে বলেন কেউ যদি এ ধরনের পরিস্থিতির শিকার হয় তাহলে ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নিতে পারে।তিনি বলেন কারও ফেসবুক হ্যাক হলে তাদের প্রযুক্তি ও আইনগত সহায়তা দিতে আইসিটি বিভাগের অধীন "সাইবার সিকিউরিটি হেল্পডেস্ক" প্রতিষ্ঠা করা হচ্ছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন