News71.com
 Bangladesh
 07 Oct 20, 11:19 AM
 348           
 0
 07 Oct 20, 11:19 AM

ধর্ষণে মৃত্যুদণ্ড॥গণধর্ষণে প্রকাশ্য ফাঁসিসহ ৭ দফা দাবি

ধর্ষণে মৃত্যুদণ্ড॥গণধর্ষণে প্রকাশ্য ফাঁসিসহ ৭ দফা দাবি

নিউজ ডেস্কঃ সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যে কোনো ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং গণধর্ষণের ক্ষেত্রে প্রকাশ্য ফাঁসিসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এবং নারী ও শিশু অধিকার সুরক্ষা কমিটি ‘বহ্নিশিখা’। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরের দিকে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় (আসাদ গেট) আড়ংয়ের নিচে এ মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে গ্রীন ভয়েসের উপদেষ্টা স্থপতি ইকবাল হাবিব বলেন, আমাদের মা-বোনেরা পাহাড় থেকে সমতল কোথাও নিরাপদ নয়। খুন, ডাকাতি, অপহরণ যেমন বাড়ছে, তেমনি বেড়েই চলেছে ধর্ষণের ঘটনা। এটি এখন বড় ভাবনার বিষয়। প্রশাসনে, রাজনীতিতে, ব্যবসা-বাণিজ্যে নারীর যোগদানের ক্ষেত্র বাড়ছে। অর্থনীতি উন্মুক্ত বাজারে নারীর যোগ্যতা ও দক্ষতার মর্যাদা দিতে এগিয়ে আসছে। সেই সময়টায় নারীর ওপর এমন পীড়ন কেন বাড়লো তা নিয়ে আলোচনা হলে যাদের গাত্রদাহ হয়, যারা সব কিছুতে রাজনীতি দেখেন, কিংবা যারা নারীর চাল-চলন ও পোশাকের দোষ খোঁজেন তারা ধর্ষকের সহযোগী হয়ে উঠছেন।টেলিফোনে সংহতি জ্ঞাপন করেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ধর্ষকের কোনো মা-বাবা নেই, জাত-ধর্ম নেই, তার একমাত্র পরিচয় সে ধর্ষক। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। জাতি, ধর্ম, বর্ণ ভেদে আসুন সবাই ধর্ষকের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলি। আমাদের মা-বোনেরা নিরাপদে চলা-ফেরা করুক, সন্তানেরা নিরাপদে বেড়ে উঠুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন