
নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় মদতে অপরাধ সংগঠিত হচ্ছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যখনই কোনও ঘটনা ঘটে তখনই মন্ত্রীরাবিএনপি-জামায়াতের ওপর দায় চাপানো চেষ্টা করেন। ফলে অপরাধীরা আরও বেশি আশকারা পেয়ে যায়, আরও বড় অপরাধ সংঘটিত করে।জাতীয়তাবাদী ওলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, যখন প্রধানমন্ত্রী বলেন বেড রুমে পাহারা দিতে পারবো না, তখন অপরাধীরা আশকারা পেয়ে যায়। যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পৃথিবীর সবদেশে ধর্ষণ হয় তখন এরা আশকারা পেয়ে যায়। যখন তথ্যমন্ত্রী বলেন, এর সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত তখন অপরাধীরা আরও আশকারা পেয়ে অপরাধ বাড়িয়ে দেয়। নারীর সম্ভ্রম হানির ঘটনা আওয়ামী লীগের আমলে বিস্তার লাভ করছে। প্রতিবছর বীভৎসতা বাড়ছে। আপনারা দেখবেন এ বছরের যে বীভৎস্যতা সেটা আগামী বছর আরও তীব্র রূপ নিয়ে আসবে।