News71.com
 Bangladesh
 06 Oct 20, 02:26 PM
 259           
 0
 06 Oct 20, 02:26 PM

চক-ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাসরুম দরকার॥ মন্ত্রী মোস্তাফা জব্বার

চক-ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাসরুম দরকার॥ মন্ত্রী মোস্তাফা জব্বার

নিউজ ডেস্কঃ ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় রূপান্তর অপরিহার্য উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চক-ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাসরুম এবং কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল কনটেন্ট দরকার। সংকট মোকাবিলায় আগামী দিনের প্রস্তুতি নিতে হবে। শিক্ষকদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের সংগঠন আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের যে জাতি সম্মান দেয় না সে জাতি কখনো এগোতে পারে না। সমাজে যার মর্যাদা যেভাবেই চিহ্নিত করা হোক শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত। শিক্ষকতা কেবল চাকরি বা রুটিন কাজ করেন তা নয়। তারা মানব সম্পদ তৈরির কারিগর। শিক্ষাবিদ অধ্যাপক ড. কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধি বিটরিক কালডান বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন