News71.com
 Bangladesh
 06 Oct 20, 10:42 AM
 377           
 0
 06 Oct 20, 10:42 AM

শহীদ জিয়াকে যারা অপমান করে তাদের বিচার হবেই॥গয়েশ্বর চন্দ্র রায়

শহীদ জিয়াকে যারা অপমান করে তাদের বিচার হবেই॥গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ শহীদ জিয়াউর রহমানকে অপমান করা মানে মুক্তিযুদ্ধকে অপমান করা মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা জিয়াউর রহমানকে অপমান করে এবং তাকে নিয়ে অরুচিকর বক্তব্য দেয় তাদের অপরাধ যুদ্ধাপরাধের শামিল। তাদের বিচার এদেশের মাটিতে হবেই।সেই দিনটি আমাদের আনতে হবে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তিমূলক নাটক প্রচারের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র বলেন, আজকে জনগণ আর মানববন্ধন দেখতে চায় না, দেখতে চায় প্রাণবন্ধন, আজকে জনগণ মুখে স্লোগান শুনতে চায় না, অ্যাকশন দেখতে চায়। আজকে আমাদের এ অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে ডাইরেক্ট অ্যাকশনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তিনি বলেন, জনগণ এখন দেখতে চায় আমরা কী করছি। আমাদের কথা বলার চেয়ে দায়িত্ব হলো কিছু করা। মানুষ এখন মুক্তি চায়। এরশাদের বিরুদ্ধে যেমন আন্দোলনে-মিছিলে একটি বাক্য ছিল ‘এক দফা এক দাবি এরশাদ তুই করে যাবি’, জনগণের দাবি ছিল এক, এরশাদের পদত্যাগ। সেই প্রতিবাদের স্লোগান আজকেও হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন