News71.com
 Bangladesh
 06 Oct 20, 10:23 AM
 219           
 0
 06 Oct 20, 10:23 AM

কুয়েতের নতুন আমিরের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ॥

কুয়েতের নতুন আমিরের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ॥

নিউজ ডেস্কঃ কুয়েতের নুতন আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় সদ্য প্রয়াত আমির শেখ সাবাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শোক জানান তিনি। শেখ সাবাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টিও নুতন আমিরকে অবহিত করেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন আমিরকে অভিনন্দন জানান এবং করোনা পরবর্তীকালে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য কুয়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় নতুন আমিরকে লেখা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দুটি চিঠি হস্তান্তর এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ নাসের আল মোহাম্মদ আল সাবাহর সংগে সাক্ষাৎ করেন তিনি। এ সময় কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালু না হওয়ায় ছুটিতে বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন