News71.com
 Bangladesh
 06 Oct 20, 10:23 AM
 250           
 0
 06 Oct 20, 10:23 AM

বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে॥ নবাগত ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে॥ নবাগত ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা হবে। জানালেন বাংলাদেশ নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী।করোনার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সোমবার (০৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানির বিষয়টিও দ্রুত সমাধান করার আশ্বাস দেন হাইকমিশনার। এর আগে তার আসার খবরে স্থলবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন ফুল দিয়ে তাকে বরণ করে নেয়ার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।


হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখন বাংলাদেশ সীমান্তে আমি এসেছি। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।তিনি আরও বলেন, ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সঙ্গে আরও কীভাবে অংশীদারত্ব বাড়ানো যায়, সেটি নিয়ে আমি কাজ করব। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরই আমি কথা বলব। এখন কিছু বলা অনুচিত হবে। অন্যথায় মানুষ বলবে, আমি বেশি বলে ফেলছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন