News71.com
 Bangladesh
 05 Oct 20, 06:53 PM
 265           
 0
 05 Oct 20, 06:53 PM

ব্লগার নিলয় হত্যাকান্ড॥ ৫ বছর পর চার্জশিট দিল ডিবি

ব্লগার নিলয় হত্যাকান্ড॥ ৫ বছর পর চার্জশিট দিল ডিবি

নিউজ ডেস্কঃ ব্লগার নীলাদ্রি নিলয় হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার (৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।১৩ আসামির মধ্যে গ্রেফতার ১২ জনের ৭জনই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। ২০১৫ সালের ৭ আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই খিলগাঁওয়ের পূর্ব গোড়ান টেম্পুস্ট্যান্ডের কাছে নিজ বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে। দুই দফায় চারজন লোক বাসা দেখতে আসার কথা বলে নিলয়ের বাসায় ঢোকে। এরপর নিলয়কে ঘাড় ও গলায় কুপিয়ে নিলয়ের মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা।এই হত্যাকাণ্ডের খবর গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে মিছিল করে নিলয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন