News71.com
 Bangladesh
 05 Oct 20, 11:44 AM
 281           
 0
 05 Oct 20, 11:44 AM

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু॥

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও কালো হাফহাতা গেঞ্জি। সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কাওলা রেলস্টেশন এলাকায় রেল-লাইনে বসেছিলেন ওই ব্যক্তি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে এ তথ্য জানতে পারে। মৃতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তারা শনাক্তের জন্য মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) লাশঘরে নিহতের মরদেহ রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হবে বলে জানান এএসআই মহিউদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন