News71.com
 Bangladesh
 05 Oct 20, 11:03 AM
 194           
 0
 05 Oct 20, 11:03 AM

রাজবাড়ীতে দু'পক্ষের সংঘর্ষ॥ প্রবাসী নিহত, আটক ১

রাজবাড়ীতে দু'পক্ষের সংঘর্ষ॥ প্রবাসী নিহত, আটক ১

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।রোববার (৫ অক্টোরব) বিকেলে বালিয়াকান্দি উপজেলার বকশীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ভাই জানান, জমি নিয়ে আপন চাচাতো ভাই রবিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো প্রবাসী আব্দুর রবের। গতকাল জমির ফসল খেয়ে ফেলার সময় গরু তাড়াতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুর রবকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত বাকি আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন