News71.com
 Bangladesh
 04 Oct 20, 09:22 PM
 297           
 0
 04 Oct 20, 09:22 PM

ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট রি-ইস্যু করবে সৌদি এয়ারলাইন্স॥

ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট রি-ইস্যু করবে সৌদি এয়ারলাইন্স॥

নিউজ ডেস্কঃ ভিসার মেয়াদ অনুযায়ী এখন থেকে টিকিট রি-ইস্যু করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।রোববার (৪ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি।সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রবাসীদের ফরম দেওয়া হচ্ছে, সেই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখতে হবে। ফরমে ভুল থাকলে নেওয়া হবে না। ফরম দেখে পরবর্তীতে মোবাইলে ম্যাসেজ জানিয়ে দেওয়া হবে।চলমান পরিস্থিতি বিবেচনা করে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, ফরম যাচাই-বাছাই শেষে যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে, তারা অগ্রাধিকার ভিত্তিতে আগেই টিকিট পাবেন। যদিও এতদিন সৌদি এয়ারলাইন্স রিটার্ন টিকিটের মেয়াদ ধরে টিকিট রি-ইস্যু করেছে। টিকিট ক্রয়ের তারিখ ধরে এ সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু রোববার টোকেনের জন্য সোনারগাঁও হোটেলে অন্তত ১২ থেকে ১৬ হাজার লোকের সমাগম ঘটে। এতে সোনারগাঁও হোটেল অবরুদ্ধ হয়ে পড়ে। চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে সমস্যা সমাধানে এ উদ্যােগের কথা জানায় সংস্থাটি। ধীরে ধীরে সোনারগাঁও হোটেলে লোকসমাগম কমছে। এ হোটেলের এক পাশেই অবস্থিত সৌদি এয়ারলাইন্সের কার্যালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন