
নিউজ ডেস্কঃ রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে নগরীর উত্তরা জসিম উদ্দিন রোডে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন । আজ রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ অভিযান শুরু হয়। বিভিন্ন স্থানে পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখায় সেগুলো জব্দ করে উন্মুক্ত নিলামে তোলা হয়। বিক্রি করা হয় ২ লাখ ৮১ হাজার ৭৫০ টাকায় । এ অভিযান পরিদর্শনে আসেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় সিটি কর্পোরেশনের নিয়মনীতি মেনে সাইনবোর্ড টানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।