News71.com
 Bangladesh
 04 Oct 20, 07:05 PM
 246           
 0
 04 Oct 20, 07:05 PM

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি॥

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি॥

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের করোনা আক্রান্তের ঘটনায় দুঃখ প্রকাশ করে তাকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের মাধ্যমে পাঠানো চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরগ্য কামনা করেন।চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কাজ করছে।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার রাতে টুইট করে জানান যে, তার এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। তার চিকিৎসক এই খবরের সত্যটা নিশ্চিত করেছেন।এর আগে প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্স আক্রান্ত বলে জানানো হয়। গত কয়েক দিন ধরে ট্রাম্প যেসব নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাতে হোপ তার সঙ্গে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন