News71.com
 Bangladesh
 03 Oct 20, 09:58 PM
 293           
 0
 03 Oct 20, 09:58 PM

সিলেটে কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড॥

সিলেটে কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড॥

নিউজ ডেস্কঃ সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ৬টা ১৫ মিনিটের সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে কালনী এক্সপ্রেস। ৬টা ৪০ মিনিটের দিকে বগির মাঝখানে আগুন লেগে যায়। ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি থামিয়ে রেলকর্মীরা প্রায় ২০ মিনিট চেষ্টা করে ‘ফায়ার ডিস্টিংগুসার’ দিয়ে আগুন নেভাতে সক্ষম 

 

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, কালনী এক্সপ্রেসের দুই বগির মাঝখানে আগুন লাগার খবর তিনি পেয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তার কাছে নেই বলে মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন