News71.com
 Bangladesh
 03 Oct 20, 09:39 AM
 330           
 0
 03 Oct 20, 09:39 AM

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই॥ সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই॥ সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্কঃ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের জন্য একটা সুষ্ট পরিবেশ দরকার যা আমরা পাচ্ছি না। আজকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের উপর মারপিট ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কিছু নাই। জনগণ আমাদের সঙ্গে আছে। গতকাল শুক্রবার দুপুরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বেলা ১১ টায় ধোলাইরপাড় ঢাল থেকে গণসংযোগ শুরু করে দক্ষিণ যাত্রাবাড়ীর শেখপাড়া, নতুন রাস্তা, ওয়াসা রোড হয়ে উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গেইটে এসে গণসংযোগ শেষ হয়।

এদিকে ঢাকা-৫ আসনের আসন্ন উপনির্বাচনে বিএনপির গণসংযোগে একাধিকবার হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ও যাত্রাবাড়ী থানা সভাপতি নবীউল্লাহ নবী। গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অকুতোভয় সৈনিক হিসেবে এসব হামলা কখনো বরদাশত করবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন