
নিউজ ডেস্কঃ প্রায় ২৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় ফেরি ‘কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এ নিয়ে গত ২৯ দিনে ৫ দফায় ১৭ দিন বন্ধ থাকার পর আবার সচল হলো ফেরি। নাব্য সঙ্কটের কারণেই দেশের প্রধান ফেরি সার্ভিসের এ হালচাল। চরম বিড়ম্বনায় পড়েছেন ঘাটে আসা যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নাব্য সঙ্কটে সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর ড্রেজিং করে পদ্মা সেতু চ্যানেলটি ফেরি চলাচল উপযোগী করা হয়। সার্ভিস সচল রাখা যায় কিনা সেটার চেষ্টা করা হচ্ছে । এছাড়া রাতে ফেরি বন্ধ টানা ৩৫ দিন ধরে। দিনের বেলায় রো রো বা ডাম্প ফেরি চলতে পারেনি। শুধু ছোট আকারের ফেরি চলছে।