News71.com
 Bangladesh
 02 Oct 20, 09:54 AM
 217           
 0
 02 Oct 20, 09:54 AM

রোহিঙ্গা শিবিরে নিষিদ্ধ এনজিও'র নির্মিত ১৮টি রোহিঙ্গা বসতি উচ্ছেদ ।।

রোহিঙ্গা শিবিরে নিষিদ্ধ এনজিও'র নির্মিত ১৮টি রোহিঙ্গা বসতি উচ্ছেদ  ।।

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শিবিরে কার্যক্রম চালাতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এনজিও আল মারকাজুল ইসলামী’র উদ্যোগে নির্মিত ১৮ টি রোহিঙ্গা বসতি উচ্ছেদ করা হয়েছে। উখিয়ার ১৫ নং রোহিঙ্গা শিবিরের জামতলী এলাকায় নির্মিত এসব বসতি  উচ্ছেদ করে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) এপিবিএন কক্সবাজার জোনের অধিনায়ক হেমায়েতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উখিয়া ১৫ নং রোহিঙ্গা শিবিরের সিআইসির বরাত দিয়ে এপিবিএন কক্সবাজার জোনের অধিনায়ক হেমায়েতুল ইসলাম জানান, নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ হয় এনজিও আল মারকাজুল ইসলামী। তা সত্ত্বেও তারা ক্যাম্পে বাড়ি নির্মাণ করছে। এই খবর পেয়ে সিআইসির নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যরা আল মারকাজুল ইসলামীর নির্মিত ১৮টি রোহিঙ্গা বসতি উচ্ছেদ করে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন