News71.com
 Bangladesh
 01 Oct 20, 11:24 PM
 249           
 0
 01 Oct 20, 11:24 PM

বগুড়ায় বন্ধ ছাত্রাবাসে জুয়ার আসর ।। আটক ১০

বগুড়ায় বন্ধ ছাত্রাবাসে জুয়ার আসর  ।। আটক ১০

 

নিউজ ডেস্কঃ বগুড়া শহরের সেউজগাড়ীতে বন্ধ ছাত্রাবাসের অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে আটক করে ১০ দিনকরে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জুয়াড়ীদের কাছে থেকে ২ লাখ ৪১ হাজার ৬৩০ টাকা জব্দ ও জুয়া খেলোর বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে সেউজগাড়ীর বেলালের ছাত্রাবাসে অভিযান চালায় র্যাব ১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। অভিযানে জুয়ারিদের সাজা প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

 

সাজাপ্রাপ্ত জুয়াড়ীরা হলেন বগুড়া সদরের উলিপুর এলাকার সামছুল আলমের ছেলে সামিউল আলম সোহাগ (৩৫), দুপচাঁচিয়ার আলতাফ নগরের বাবুর ছেলে মামুন (২৬), একই উপজেলার কুচপুকুরিয়া গ্রামের মোজাম্মেল প্রামানিকের ছেলে জামাল উদ্দিন প্রামানিক, সদরের মালগ্রামের মিনারুলের ছেলে সেলিম রেজা (৩৮), কাহালু পাল্লাপাড়ার মৃত আফাজ মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩২), একই উপজেলার লক্ষীপুরের মৃত হোসেন আলীর ছেলে আনছার আলী (৩৫), সাঘাটিয়ার মৃত আব্দুল রাব্বির ছেলে বাদল মিয়া (৫০), মহরাবারি গ্রামের হবিবরের ছেলে ফারুক ইসলাম (২৯), বগুড়া সদরের কুটুরবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫) ও গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল লতিফ (৪০)।    

   

র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার জানান, বেশ বিছুদিন থেকেই বিষয়টি আমাদের নজরদারিতে ছিলো। বুধবার রাতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে খেলার সময় আটক করা হয়েছে। এখানে আরো কয়েকজন ছিলো আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেছে। এ সময় তিনি অপরাধ দমনে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন