News71.com
 Bangladesh
 01 Oct 20, 11:24 PM
 245           
 0
 01 Oct 20, 11:24 PM

রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে সিপিএ ।।

রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে সিপিএ ।।

 

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল। বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সিপিএর একটি বৈঠকে আলোচনার সময় এই আশ্বাস দিয়েছেন স্টিফেন টুইগ। আজ বৃহস্পতিবার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করতে সিপিএ সদর দফতর (যুক্তরাজ্য) থেকে অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগ। সংসদ সচিবালয় জানিয়েছে, এই বৈঠকে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারা। 

 

 

স্টিফেন টুইগের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দেশে সংসদীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শনের বিস্তৃত পরিসরে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। সংসদীয় গণতন্ত্র উত্তরণেও সংস্থাটিকে প্রয়োজন বলে জানান স্পিকার ড. শিরীন শারমিন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) পারস্পরিক সহযোগিতা, সিপিএর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে 

 

বাংলাদেশের সংসদ সদস্যদের অংশগ্রহণের বিষয়ে কথা বলেন তারা। বৈঠকে টুইগ বলেন, সিপিএর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশের সংসদ সদস্যদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। সিপিএ চেয়ারপারসন হিসেবে স্পিকার শিরীন শারমিনের নেতৃত্বের প্রশংসা করেন সেক্রেটারি জেনারেল। চেয়ারপারসন হিসেবে স্পিকারের নেতৃত্ব সিপিএকে সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি। মানবতার দুয়ার উন্মোচন করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে সিপিএ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন