
নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার এলাকা থেকে সাত হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।আটক মাদক বিক্রেতারা হলেন- মো. নুর আলম সরদার (৩০), এমদাদুল হক (৩২) ও জাকির হোসেন (৩০)।বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার দিনগত রাতে রমনা থানাধীন মগবাজার মোড়ের ভর্তা-ভাত রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিক্রি ও সরবরাহের জন্য ইয়াবাগুলো এখানে আনা হয়েছিলো। আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।