News71.com
 Bangladesh
 01 Oct 20, 11:20 PM
 206           
 0
 01 Oct 20, 11:20 PM

ধর্ষণের অভিযোগে আদালতে ছাত্রলীগ সভাপতি।।

ধর্ষণের অভিযোগে আদালতে ছাত্রলীগ সভাপতি।।

নিউজ ডেস্কঃ মিরপুর মডেল থানায় ধর্ষণের অভিযোগে করা তরুণীর মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহাবা ও তার সহযোগী বিবি ফাতেমাকে চীফ মেট্রোপলিটন আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়।এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে।পরে, ওইদিন রাতে রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবা ও বিবি ফাতেমাকে গ্রেফতার করে পুলিশ।ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।মামলার এজাহার অনুযায়ী পুলিশ গণমাধ্যমকে জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন