News71.com
 Bangladesh
 01 Oct 20, 06:54 PM
 204           
 0
 01 Oct 20, 06:54 PM

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা আফরান নিশোর বাবা ।।

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা আফরান নিশোর বাবা ।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস এবার প্রাণ নিলো জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া ভোলার (৭৫)। বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে তিনি একই হাসপাতালে আইসিইউতে বেশকিছুদিন ভর্তি ছিলেন। মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন