News71.com
 Bangladesh
 01 Oct 20, 12:47 PM
 196           
 0
 01 Oct 20, 12:47 PM

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় নিহত ১।।

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় নিহত ১।।

 

নিউজ ডেস্কঃ  রাজধানীর শনিআখড়া হানিফ ফ্লাইওভারের উপরে ঠিকানা পরিবহনের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রাবাড়ী থানার (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনিআখড়া ফ্লাইওভারে নামার দিকে ঠিকানা পরিবহনের চাপায় ঘটনাস্থলে ওই ব্যক্তি মৃত্যু হয়। ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন