
নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্ষতিকারক রঙ ও নিম্নমানের পোকা ধরা গুড়া মসলা ব্যবহায় করায় দু’টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চৌমুহনী বাজারের মসলার আড়তগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে বিষয়টি। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রতিষ্ঠান দুইটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেন। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স রনি এন্টারপ্রাইজ ৫০ হাজার টাকা, মেসার্স রমনী স্টোরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় করেন, র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।