News71.com
 Bangladesh
 01 Oct 20, 10:22 AM
 216           
 0
 01 Oct 20, 10:22 AM

শাহ আমানত বিমানবন্দর থেকে ৮২ স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক ।।

শাহ আমানত বিমানবন্দর থেকে ৮২ স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক ।।

নিউজ ডেস্কঃ  চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৮২টি স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে এনএসআই এবং কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোর ৬টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রী এনামুল হককে সন্দেহ হলে দেহ তল্লাশি করে কাস্টমস এবং এনএসআইয়ের সদস্যরা।

 

 

এসময় ১০ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বারসহ আটক করা হয় তাকে। এনামুলকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে সোপর্দ করার কথা রয়েছে। আটক এনামুল হকের গ্রামের বাড়ি কক্সবাজারে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন