News71.com
 Bangladesh
 30 Sep 20, 02:25 PM
 420           
 0
 30 Sep 20, 02:25 PM

ইসলামী ব্যাংকের ৪ নতুন শাখার উদ্বোধন।।

ইসলামী ব্যাংকের ৪ নতুন শাখার উদ্বোধন।।

নিউজ ডেস্কঃ আরও চারটি নতুন শাখার উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মঙ্গলবার ইসলামী ব্যাংকের ৩৫৮, ৩৫৯, ৩৬০ ও ৩৬১তম শাখা হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা, চট্টগ্রামের খুলশী, জয়পুরহাটের কালাই ও ঢাকার আশুলিয়া শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে নতুন এই ৪টি শাখা উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন।অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট ৪টি শাখা প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে প্রধান কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন। প্রধান অতিথির ভাষণে মো. মাহবুব উল আলম বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। কোভিড-১৯ মহামারিতে গোটা বিশ্বের অর্থনীতি যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তখন প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াচ্ছে। দেশের এই মজবুত অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামী ব্যাংক। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন