News71.com
 Bangladesh
 30 Sep 20, 02:24 PM
 268           
 0
 30 Sep 20, 02:24 PM

ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।।

ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।।

নিউজ ডেস্কঃ ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আল্লামা সিদ্দিকীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লামা সিদ্দিকী। তিনি দশম বিসিএস ফরেন ক্যাডারের কর্মকর্তা। আল্লামা সিদ্দিকী লন্ডন, ইসলামাবাদ, কলকাতা, টোকিওর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।আল্লামা সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন