News71.com
 Bangladesh
 30 Sep 20, 02:16 PM
 180           
 0
 30 Sep 20, 02:16 PM

ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার সময় আটক ২।।

ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার সময় আটক ২।।

নিউজ ডেস্কঃ ভিকারুননেসা নূন স্কুলের সামনে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার সময় ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বেইলি রোডে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি জহুর লাল রায় এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদাত মাহমুদকে পুলিশ ধরে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পুলিশ ছাত্র ইউনিয়নের এক নেতাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পুলিশ জানায়, গ্রাফিতি আঁকতে তাদের কোনো অনুমতি নেয়া হয়নি। পরে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন