News71.com
 Bangladesh
 29 Sep 20, 06:48 PM
 245           
 0
 29 Sep 20, 06:48 PM

দেশে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে ।। আবহাওয়া অধিদফতর

দেশে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে   ।।  আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্কঃ দেশে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আজ  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের ৮টি অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে তা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

 

 

 এ দিন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

 

 

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এমনকি আগামী পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন