News71.com
 Bangladesh
 29 Sep 20, 01:16 PM
 265           
 0
 29 Sep 20, 01:16 PM

রাজধানীর পল্টনে ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ মাদকের ইন্সপেক্টর ।।

রাজধানীর পল্টনে ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ মাদকের ইন্সপেক্টর ।।

 

নিউজ ডেস্কঃ  ‘অজ্ঞান পাটির খপ্পরে’ পড়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের ঢাকা বিভাগের গোয়েন্দা শাখায় (পরিদর্শক গেন্ডারিয়া) কর্মরত এক কর্মকর্তা। ভুক্তভোগী হেলাল উদ্দিন ভুঁইয়াকে (৪৮) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে পল্টন এলাকায় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মতিঝিল জোনের পরিদর্শক সুমনুর রহমান গণমাধ্যমকে জানান, হেলাল উদ্দিন ভুইঁয়া বাস থেকে নামার পর তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে যান। 

 

  

তার কোমরে ওয়ারলেস সেট থাকায় পথচারীরা তাকে পুলিশের লোক মনে করে প্রথমে ট্রাফিক বক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের কর্মকর্তারা গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। একারণে তার পাকস্থলী ওয়াস করা হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে (আইসিইউ) রাখা হয়েছে,তিনি সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন