News71.com
 Bangladesh
 28 Sep 20, 10:46 PM
 191           
 0
 28 Sep 20, 10:46 PM

বহুগুণের বিরল সমন্বয় রয়েছে শেখ হাসিনার মধ্যে।।স্পিকার

বহুগুণের বিরল সমন্বয় রয়েছে শেখ হাসিনার মধ্যে।।স্পিকার

নিউজ ডেস্কঃ  বহুগুণের বিরল সমন্বয় রয়েছে শেখ হাসিনার মধ্যে। তিনি তার দীর্ঘ কর্মময় রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় সংগ্রাম করেছেন এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য। দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। তার স্বপ্ন ও জাতির পিতার স্বপ্ন ব্যতিক্রম নয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 'শেখ হাসিনা ও স্বপ্ন, সংগ্রাম এবং সাধনা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী ও গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে হাসুমনির পাঠশালা এ প্রদর্শনী ও গোলটেবিল আলোচনার আয়োজন করে। এ আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্ব নেতা। প্রধান আলোচক আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বাংলাদেশের মানুষের আশা-আঙ্ক্ষার নাম শেখ হাসিনা। এদেশের আলোকবর্তিকার নাম শেখ হাসিনা। দেশের জন্য, জনগণের জন্য যা কল্যাণকর, সেটি করতে শেখ হাসিনা বদ্ধপরিকর। তাকে বাধা দিয়েও আটকানো যায়নি, যাবে না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন