
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা। তিনি আছেন বলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন ‘সোনার বাংলা’ বাস্তবায়নের স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতে পারলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চ্যুয়াল সভায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। বাংলাদেশে বাক-স্বাধীনতা ও চলাফেরার অধিকার নিশ্চিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কেউ এখন আইনের ঊর্ধ্বে নয়। যে দলেরই হোক না কেন অন্যায় করলে শাস্তি হবে এবং হচ্ছে। প্রধানমন্ত্রী আছেন বলেই জনতার মুখে আজ হাসি ফুটেছে। মানুষের মধ্যে আজ আশার সঞ্চার হয়েছে। কোনো হরতাল, ধর্মঘট, অবরোধ নেই বলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছেন।