
নিউজ ডেস্কঃ পানি না নামায় দ্বিতীয় দিনের মতো তলিয়ে আছে রংপুর নগরীর অনেক রাস্তাঘাট বাসা-বাড়ি। যারা আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে তারাও পানি, বিদ্যুৎ আর স্যানিটেশন নিয়ে দুর্ভোগে রয়েছেন। এ জন্য অপরিকল্পিত নগরায়নকেই দুষছে সবাই। আর কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া সিটি করপোরেশন এখন চাচ্ছে সবার সহযোগিতা।অবিরাম বৃষ্টিতে রোববার কোমর সমান পানিতে ভাসতে থাকে রংপুর নগরী। সৃষ্টি হয় ভয়াবহ জলবদ্ধতা। তার রেশ কাটেনি সোমবারও। রাস্তা ঘরবাড়িতে পানি নিয়েই চলতে হচ্ছে নগরবাসীকে। এর আগে এমন অভিজ্ঞতা না থাকায় পানিবন্দি নগরবাসীর সব অভিযোগ সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা নিয়ে।একজন বলেন, 'ময়লার যে স্তুপ জমে আছে তা যদি না সরায় পানি সরবে না। কিন্তু সিটি করপোরেশনের কোনো লোকই আসেনি।'পানির নিচে ডুবে থাকায় নষ্ট হয়েছে ঘরবাড়ির আসবাবসহ মুল্যবান জিনিসপত্র। অনেকেই আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানেও পানি, বিদ্যুৎ আর স্যানিটেশনের অভাবে দুর্ভোগ চরমে।রংপুর মহানগর নাগরিক কমিটি সংগঠক পলাশ কান্তি নাগ বলেন, 'বিগত দিনে উন্নয়নের জন্য অনেক বরাদ্দ হয়েছে। কিন্তু টেকসই বা কাঙ্খিত উন্নয়ন হয়নি