News71.com
 Bangladesh
 27 Sep 20, 10:09 PM
 215           
 0
 27 Sep 20, 10:09 PM

করোনায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু॥  

করোনায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ‘আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন’। এর আগে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জানান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন