News71.com
 Bangladesh
 27 Sep 20, 07:25 PM
 267           
 0
 27 Sep 20, 07:25 PM

নির্যাতিতা নারীদের পাশে দাঁড়ালেন লালমনিরহাটের এসপি॥  

নির্যাতিতা নারীদের পাশে দাঁড়ালেন লালমনিরহাটের এসপি॥   

নিউজ ডেস্কঃ জেলার বিভিন্ন থানায় কিংবা আদালতে চলমান বিচারাধীন এ মামলায় নির্যাতিতা নারীদের দুরাবস্থা ও সামাজিক অবহেলার কথা বিবেচনায় নিয়ে তাদের কর্মসংস্থানে সহযোগিতা দিতে পাশে দাঁড়ান লালমনিরহাট পুলিশ সুপারের বন্ধু সংগঠন। এরই অংশ হিসেবে শনিবার লালমনিরহাট পুলিশ লাইন্স হল রুমে জেলায় নির্যাতনের শিকার সন্তানসম্ভবা ও এমন ঘটনায় সন্তানের মা হওয়া জেলার ১০ নারীকে কর্মসংস্থানের জন্য উপহার হিসেবে একটি করে সেলাই মেশিন ও নগদ অর্থ (৩ হাজার করে টাকা) প্রদান করা হয়।

এ সময় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ ব্যাচের সহপাঠীদের সমন্বয়ে গঠিত তাদের বন্ধু সংগঠনের উদ্যোগ আর অর্থায়নে ১০ নারীর কর্মসংস্থানের লক্ষ্যে হাতে তুলে দেয়া হয় সেলাই মেশিন।এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের সদস্য এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরন, সদস্য মোস্তফা আল মামুন, আনোয়ার হোসেন ও মুনির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার জানান, এর আগে শুক্রবার জেলার পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে আফজান হোসেন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এমন আরও ৫ নারীকে সংগঠনের পক্ষ থেকে উপহার দেয়া হয়। সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন