News71.com
 Bangladesh
 27 Sep 20, 01:35 PM
 279           
 0
 27 Sep 20, 01:35 PM

নতুন করে নয় শুধুমাত্র বাতিল সেই ফ্লাইটগুলোর টিকিট রি-ইস্যু করছে বিমান॥

নতুন করে নয় শুধুমাত্র বাতিল সেই ফ্লাইটগুলোর টিকিট রি-ইস্যু করছে বিমান॥

নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব রুটে করোনা ভাইরাসের কারণে যেসব ফ্লাইট আগে বাতিল হয়েছিল, এবার শুধু সেসবের তারিখ ধরে পর্যায়ক্রমে টিকিট রি-ইস্যু করছে সংস্থাটি। তারা নতুন করে এ সংক্রান্ত কোনো টিকিট বিক্রি করছে না। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থা। বিমান জানিয়েছে, সৌদি আরব থেকে বিমানের রিটার্ন টিকিট কেটে যারা ছুটিতে দেশে এসেছিলেন, তাদের সবাইকে টিকিট দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাতিল হওয়া সে তারিখ অনুসারে যাত্রীদের টিকিট রি-ইস্যু করা হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৬ মার্চ বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আকাশপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে ১৬ মার্চ থেকে পরবর্তী সব শিডিউলের ফ্লাইট বাতিল হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন